সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৮ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আমার কিছু হলে এর দায় এমদাদ ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রংপুর-৪ আসনের হারাগাছ এলাকায় প্রথম সফরে যাচ্ছেন এনসিপির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। এই সফরকে কেন্দ্র করে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে রোববার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন আখতার হোসেন। […]

আমার কিছু হলে এর দায় এমদাদ ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রংপুর-৪ আসনের হারাগাছ এলাকায় প্রথম সফরে যাচ্ছেন এনসিপির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। এই সফরকে কেন্দ্র করে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে রোববার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন আখতার হোসেন। সেখানে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা এমদাদুল ভরসা ও তার অনুসারীরা নির্বাচনের দিন নানা অনিয়ম, সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হারাগাছে তার সফরকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় ভরসা ও বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।

পোস্টে আখতার হোসেন লেখেন, সরকার গঠন করেছে বিএনপি, অথচ নতুন সরকারের আমলে প্রথম হরতাল ডাকা হয়েছে বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে। হারাগাছ পৌর বিএনপি তার আগমন ঠেকাতে এই কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, বিএনপির নাম ব্যবহার করে ভরসা বাহিনী বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও সন্ত্রাস চালাচ্ছে।

তিনি আরও লেখেন, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সারাদিন তিনি হারাগাছ পৌরসভা এলাকায় অবস্থান করেন। সে সময় প্রায় সব কেন্দ্রেই এনসিপির কর্মীদের বাধা দেওয়া হয়, শাপলা কলি প্রতীকের ব্যাজ পরা কর্মীদের কেন্দ্রে দাঁড়াতে দেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি।

আখতার হোসেনের দাবি, চর চাতুরী আদর্শ কেন্দ্র, হারাগাছ মডেল কলেজ কেন্দ্র ও মোল্লাটারী কেন্দ্রে তার কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং ভোটার স্লিপ বিতরণের টেবিল ভেঙে ফেলা হয়। প্রশাসনকে জানানো ও গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রংপুর-৪ আসনে বরাবরই হারাগাছ এলাকার ভোট নিয়ে শঙ্কা থাকে। এখানে মোট ভোটার ৫৫ হাজারের বেশি, যা পুরো আসনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। তার অভিযোগ, ভরসা বাহিনী কাস্টিং ভোটের চেয়ে অতিরিক্ত ১৫–২০ হাজার ভোট দেখানোর পরিকল্পনা করেছিল। তবে তিনি ও তার সহযোগীরা সতর্ক অবস্থান নিয়ে সেই জালিয়াতি ঠেকাতে সক্ষম হন।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রে কাস্টিং ভোটের হিসাব নিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে হামলার হুমকির মুখে পড়তে হয় বলে জানান আখতার হোসেন। হারাগাছ মডেল কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার সময় শত শত লোক তাকে ঘিরে ধরে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং হত্যার হুমকি দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি নিরাপদে কেন্দ্র ত্যাগ করতে সক্ষম হন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পর ভরসা বাহিনী হারাগাছ এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে, অনেককে মারধর করে রক্তাক্ত করেছে এবং লুটপাট চালিয়েছে। তার দাবি, নির্বাচনের দশ দিন পার হলেও অনেক কর্মী ও তাদের পরিবার এখনও নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে ফিরতে পারেননি।

তিনি লেখেন, ভরসা একদিকে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন, অন্যদিকে তার লোকজন সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে দেয় এবং স্বর্ণালঙ্কার লুট করে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও পরিবারের কান্না কি ভরসার কানে পৌঁছায় না— এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের ভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, হারাগাছে তিনি মাত্র ৫ হাজার ভোট পেলেও প্রতিটি ভোট তার কাছে হাজার ভোটের সমান। তিনি এই এলাকার ভোটারদের মর্যাদা রক্ষা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

তিনি জানান, আজ তিনি হারাগাছে যাবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে, ভাঙচুর হওয়া বাড়িঘর পরিদর্শন করতে এবং তাদের জন্য বিচারের দাবি তুলতে। একই সঙ্গে গত দেড় বছরে হারাগাছ পৌরসভার জন্য আনা সাড়ে ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দের কাজ কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করবেন।

পোস্টের শেষাংশে আখতার হোসেন বলেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ