দি বাংলা ভয়েস ডেস্ক ঃ জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থনে মিছিল করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার বাংলাদেশীদের অবশিষ্ট ২৪ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে পোস্টে তিনি আরো উল্লেখ করেন, এর আগে প্রাথমিকভাবে বন্দি […]
দি বাংলা ভয়েস ডেস্ক ঃ জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থনে মিছিল করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার বাংলাদেশীদের অবশিষ্ট ২৪ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে পোস্টে তিনি আরো উল্লেখ করেন, এর আগে প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।
শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে।