সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৮ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মেলোনির একটি সম্পাদিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “রেস্ট্রেইনিং অর্ডার প্রয়োজন”—যা দুই নেতার চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এই ঘটনার পেছনে রয়েছে গত মাসে জি-৭ সম্মেলন ঘিরে তৈরি […]

ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মেলোনির একটি সম্পাদিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “রেস্ট্রেইনিং অর্ডার প্রয়োজন”—যা দুই নেতার চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এই ঘটনার পেছনে রয়েছে গত মাসে জি-৭ সম্মেলন ঘিরে তৈরি হওয়া এক বিতর্ক। ট্রাম্প তখন দাবি করেছিলেন, জি-৭ সম্মেলনে মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী সেই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো।

ট্রাম্পের ওই দাবির পরই দুই নেতার সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। রোমের পক্ষ থেকে তখন বলা হয়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটন সফর বাতিল করেন। এ ঘটনায় ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্কের কূটনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান নিয়ে প্রশ্ন ওঠে।

সাম্প্রতিক পোস্টের পরও মেলোনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুয়িদো ক্রোসেত্তো বলেছেন, এ ধরনের উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইতালির জোট অটুট থাকবে। তাঁর ভাষায়, নেতৃত্ব বদলাতে পারে, কিন্তু সম্পর্ক টিকে থাকে।

এই মুহূর্তে দুই নেতা তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে মুখোমুখি হতে পারেন। সম্মেলনের আগমুহূর্তে ট্রাম্পের এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন ইউরোপের নিরাপত্তা, ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পশ্চিমা জোটের মধ্যে ইতিমধ্যে চাপা উত্তেজনা চলছে।

ট্রাম্পের এমন পোস্টকে অনেকেই ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। ইতালির কয়েকজন বিরোধী রাজনীতিক মেলোনির পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্পকে কড়া ভাষায় সমালোচনাও করেছেন। তারা বলছেন, মিত্র দেশের একজন সরকারপ্রধানকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক পোস্ট কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী।

উল্লেখ্য, একই সময়ে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়েও একটি ব্যঙ্গাত্মক সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ