সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:২৭ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবো: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি শহীদ পরিবারের […]

হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য, জোটের নেতৃবৃন্দ এবং দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হাসনাত আব্দুল্লাহ বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের কারণে মানুষ মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শরিফ ওসমান হাদির মতো অনেকে শহীদ হয়েছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত রাষ্ট্রের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠাই তাঁদের অঙ্গীকার। দুর্নীতির বিরুদ্ধে জোটের অবস্থান দৃঢ় থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে ইনসাফের প্রশ্নে কোনো ধরনের আপস না করার প্রতিশ্রুতি দেন হাসনাত আব্দুল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ