সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২৩ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরল ২৬ দিন পর

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি বজলুর রশীদ (৩৮) ও মনোহর আলীর (৩৬) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। দীর্ঘ ২৬ দিনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে শনিবার (২০ জুন) বিকেলে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় বজলুর রশীদের এবং সাড়ে ৫টায় মনোহর […]

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরল ২৬ দিন পর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি বজলুর রশীদ (৩৮) ও মনোহর আলীর (৩৬) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। দীর্ঘ ২৬ দিনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে শনিবার (২০ জুন) বিকেলে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় বজলুর রশীদের এবং সাড়ে ৫টায় মনোহর আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বজলুর রশীদ মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে। অপরদিকে মনোহর আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে কয়েক বছর আগে ইরাকে পাড়ি জমান তারা। মনোহর আলী প্রায় চার বছর আগে এবং বজলুর রশীদ দেড় বছর আগে দেশ ছাড়েন। ইরাকের একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে কাজ করতেন দুজনেই।

গত ২৫ মে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা এবং বাংলাদেশ ও ইরাকের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানো হয়। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে নেওয়া হয়।

বজলুর রশীদের বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, “বিদেশে গিয়েছিল পরিবারের স্বপ্ন পূরণ করতে। কিন্তু জীবিত নয়, কফিনবন্দি হয়ে ফিরতে হলো। এ শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”

অন্যদিকে মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, “ঋণ করে বিদেশে গিয়েছিলেন তিনি। এখনো অনেক দেনা রয়েছে। স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।”

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

ইরাকে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর গত মে মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ