সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে। মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফরকালে রুবিও এ মন্তব্য […]

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেছেন, ইরানকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে।

মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফরকালে রুবিও এ মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালালে পাল্টা হামলার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল ও ড্রোন ছুড়ে ইরান।

মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইরানের হামলার কবলে পড়েছিল, তার মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত। এই দেশ থেকেই নিজের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সফরের অংশ হিসেবে তিনি ওই অঞ্চলের আরও দুটি দেশ সফর করবেন।

প্রথমে আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তিনি কুয়েতে যাবেন। সেখান থেকে বাহরাইনে গিয়ে গালফ কো-অপারেশন কাউন্সিলের একটি বৈঠকে অংশ নেবেন।

মূলত আরব মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতেই এই সফরে বের হয়েছেন মার্কো রুবিও।

হরমুজ প্রণালি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করার জন্য টোল বা ফি আদায় করতে পারে না। ইরানকে এ ধরনের সুযোগ দেওয়া হলে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে বিবেচিত হয় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ