যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো চূড়ান্ত চুক্তির মূল লক্ষ্য হবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও নিরাপদ করতে ইরান ও ওমানকে নিয়ে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে হরমুজ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো চূড়ান্ত চুক্তির মূল লক্ষ্য হবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও নিরাপদ করতে ইরান ও ওমানকে নিয়ে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আরও বেশি সংখ্যক বাণিজ্যিক জাহাজ যেন নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
রুবিওর ভাষ্য, স্বল্পমেয়াদে হরমুজ প্রণালির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে যে আলোচনা চলছে, তা ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চূড়ান্ত সমঝোতা চায়, যার মাধ্যমে ইরানের পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত হবে।
মার্কিন প্রশাসনের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ কারণে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় বিষয়ই আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
সূত্র: আল জাজিরা