সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

ইরানে এখনই সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না ইসরায়েলি বিরোধীদলীয় নেতা আইজেনকোট

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো তাৎক্ষণিক প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তাঁর মতে, ইরান ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হলেও এই মুহূর্তে দেশটির বিরুদ্ধে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার মতো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেরুজালেমের পার্লামেন্টে […]

ইরানে এখনই সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না ইসরায়েলি বিরোধীদলীয় নেতা আইজেনকোট
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো তাৎক্ষণিক প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তাঁর মতে, ইরান ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হলেও এই মুহূর্তে দেশটির বিরুদ্ধে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার মতো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেরুজালেমের পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের সামনে থাকা সবচেয়ে গুরুতর হুমকিগুলোর একটি। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের জন্য এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক হস্তক্ষেপ করা প্রয়োজন।

তিনি বলেন, ‘ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুতর হুমকি, তবে এই মুহূর্তে আমি ইসরায়েল রাষ্ট্রের জন্য এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার কারণে সরকার গঠনের আগেই হস্তক্ষেপ করা প্রয়োজন।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ