সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৬:১১ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা

দেশীয় মোটরযান শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ব্যক্তিগত গাড়ি ঋণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত বা সংযোজিত যানবাহনের জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। […]

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশীয় মোটরযান শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ব্যক্তিগত গাড়ি ঋণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত বা সংযোজিত যানবাহনের জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা ওই নির্দেশনায় ব্যক্তিগত ঋণ ও গাড়ি ঋণের বিভিন্ন শর্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, দেশীয় গাড়ি উৎপাদন শিল্পকে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তা ঋণ সংক্রান্ত রেগুলেশন-১৬ সংশোধন করেছে। এর আওতায় প্রচলিত জ্বালানিচালিত ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ ঋণসীমা ৬০ লাখ টাকা থাকলেও ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশে উৎপাদিত বা সংযোজিত গাড়ির জন্য একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

একই সঙ্গে এসব পরিবেশবান্ধব ও দেশীয় গাড়ির ক্ষেত্রে গ্রাহক ও ব্যাংকের অংশীদারত্বের অনুপাতেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে যেখানে ব্যাংক ও গ্রাহকের অংশগ্রহণের অনুপাত ৬০:৪০, সেখানে ইলেকট্রিক, হাইব্রিড ও দেশীয় গাড়ির জন্য তা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৮০:২০। অর্থাৎ, কোনো গ্রাহক এক কোটি টাকার একটি ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি কিনতে চাইলে ব্যাংক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করতে পারবে।

এছাড়া ব্যক্তিগত ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক রেগুলেশন-৩২ সংশোধন করে ব্যক্তিগত ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করেছে। ফলে গ্রাহকেরা দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই উদ্যোগ দেশের মোটরযান শিল্পের সম্প্রসারণ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশীয়ভাবে গাড়ি উৎপাদন ও সংযোজন শিল্পেও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ