সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৪৮ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান। সরকার আগেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ […]

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকার আগেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারণ করেছে। এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ