সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৩৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) সেখানে তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের আগে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে […]

মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) সেখানে তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের আগে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বাবর দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় পূর্ণ উদ্যমে ফিরতে চান বলেও জানান তিনি।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ কিডনির সমস্যা ও শ্বাসকষ্টের মতো একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভুগছেন বাবর। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে।

তিনি আরও বলেন, বাবর যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সে জন্য তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ