সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
২:৪৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে?

নতুন এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাৎক্ষণিক কাজের দক্ষতা বাড়ালেও দীর্ঘমেয়াদে মানুষের চিন্তাশক্তি, অধ্যবসায় এবং স্বতন্ত্র সমস্যা সমাধানের ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। “অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স” শীর্ষক গবেষণায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকরা ১,২২২ জন অংশগ্রহণকারীর ওপর একাধিক পরীক্ষা চালান। এতে দেখা যায়, মাত্র ১০ মিনিট এআই ব্যবহারের পরই অনেকের […]

এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নতুন এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাৎক্ষণিক কাজের দক্ষতা বাড়ালেও দীর্ঘমেয়াদে মানুষের চিন্তাশক্তি, অধ্যবসায় এবং স্বতন্ত্র সমস্যা সমাধানের ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

“অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স” শীর্ষক গবেষণায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকরা ১,২২২ জন অংশগ্রহণকারীর ওপর একাধিক পরীক্ষা চালান। এতে দেখা যায়, মাত্র ১০ মিনিট এআই ব্যবহারের পরই অনেকের মধ্যে প্রযুক্তিনির্ভরতা তৈরি হয়।

গবেষণায় একদল অংশগ্রহণকারীকে OpenAI-এর জিপিটি-৫ ভিত্তিক একটি এআই টুল ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয়, অন্যদিকে আরেক দলকে কোনো সহায়তা ছাড়াই একই কাজ করতে বলা হয়।

পরীক্ষার মাঝপথে এআই সহায়তা সরিয়ে নেওয়া হলে দেখা যায়, যারা আগে এআই ব্যবহার করেছিলেন তাদের সঠিক উত্তর দেওয়ার হার দ্রুত কমে যায়। শুধু তাই নয়, অনেকেই পরবর্তী সমস্যার সমাধান করার চেষ্টাও ছেড়ে দেন।

গবেষণার সহলেখক রচিত দুবে জানান, এআই সরিয়ে নেওয়ার পর অংশগ্রহণকারীরা শুধু ভুলই বেশি করেননি, বরং তাদের চেষ্টা করার মানসিকতাও কমে গেছে।

তবে গবেষণায় একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। যারা সরাসরি উত্তর পাওয়ার বদলে এআইকে ইঙ্গিত, ব্যাখ্যা বা ধারণা বোঝার জন্য ব্যবহার করেছেন, তাদের পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল।

গবেষকরা সতর্ক করে বলেছেন, শিক্ষা খাতে অনিয়ন্ত্রিতভাবে এআই ব্যবহার বাড়লে ভবিষ্যতে এমন একটি প্রজন্ম তৈরি হতে পারে, যারা নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন থাকবে না। তবে গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ হয়নি, তাই এটিকে প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণ হিসেবেই দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ