জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ […]
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসি সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিপুলসংখ্যক সংশোধন আবেদন জমা পড়ে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি এবং নাগরিক সেবা কার্যক্রম সচল রাখতেই নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জন্ম তারিখ সংশোধনের আবেদনসহ আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে থাকা আবেদনগুলোকে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ফলে এসব আবেদন এখন থেকে সরাসরি এনআইডি মহাপরিচালকের অধীনে নিষ্পত্তি হবে।
ইসির জরুরি তিন নির্দেশনা
১. জন্ম তারিখ সংশোধনসংক্রান্ত যেসব আবেদন বর্তমানে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে রয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. তালিকা পাওয়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা সব অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।