সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০৯ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমা অতিক্রম করে আবেদন জমা দেওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) ইসি ও দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা। […]

এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমা অতিক্রম করে আবেদন জমা দেওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ইসি ও দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেন। ফলে আইন অনুযায়ী তার আবেদন গ্রহণযোগ্য হয়নি।

এর আগে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সময়সীমা পেরিয়ে জমা দেওয়া কোনো মনোনয়নপত্র আইনি কারণে গ্রহণ করা সম্ভব নয়।

তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এদিকে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, তারা মনোনয়নপত্র জমা দিয়ে একটি রিসিভ কপিও নিয়েছেন, যেখানে বিলম্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে একই দলের আরেক নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্রও স্থগিত করা হয়। সরকারি চাকরি থেকে পদত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় তার প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ