সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩২ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

এবারের নির্বাচনে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথ: হাসনাত আব্দুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে—তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। আগামী ১০০ বছর দেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে, সেটিও নির্ভর করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।” রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি […]

এবারের নির্বাচনে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথ: হাসনাত আব্দুল্লাহ

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে—তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। আগামী ১০০ বছর দেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে, সেটিও নির্ভর করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচনে এসপি, ওসি, এসআই ও কনস্টেবলদের জন্য আলাদা করে বরাদ্দ রাখতে হতো। খাম না পাঠালে ভোটের ফল আগেই নির্ধারিত হয়ে যেত। এবার কেউ যদি কালো টাকা স্পর্শ করে, ভোট ডাকাতির চেষ্টা করে বা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাহলে পালানোর কোনো জায়গা পাবে না।”

জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ