জাতীয় সংসদে এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন আখতার হোসেন। তিনি বলেছেন, অতিরিক্ত হারে দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনে চাপ তৈরি হয়েছে, তাই দ্রুত তা কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, সরকার আগে দাম না বাড়ানোর কথা বললেও […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন আখতার হোসেন। তিনি বলেছেন, অতিরিক্ত হারে দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনে চাপ তৈরি হয়েছে, তাই দ্রুত তা কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, সরকার আগে দাম না বাড়ানোর কথা বললেও পরিস্থিতির চাপে তা বাড়িয়েছে, তবে এই বৃদ্ধি ‘মাত্রাতিরিক্ত’ হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান সংঘাতের প্রভাব দেশের জ্বালানি খাতে পড়েছে ঠিকই, কিন্তু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা বা কৃত্রিম সংকটের বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এলপিজির দাম বৃদ্ধির প্রভাব তুলে ধরে আখতার হোসেন বলেন, এতে গৃহস্থালি কাজ থেকে শুরু করে উৎপাদন খাত পর্যন্ত নানা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মজুতদারি বা ব্যবস্থাপনার ত্রুটি চিহ্নিত করে সমাধান করা গেলে জ্বালানির দাম কমিয়ে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।