সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪১ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার হলেও এ ঘটনার মূল পরিকল্পনাকারী এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়ে গেছে। তার ভাষ্য, ‘হাদি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে ধরা হলেও পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সহায়তাকারীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব […]

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার হলেও এ ঘটনার মূল পরিকল্পনাকারী এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়ে গেছে। তার ভাষ্য, ‘হাদি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে ধরা হলেও পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সহায়তাকারীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি হত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে বর্তমান প্রশাসনের ওপর তাদের আস্থা নেই।

জাবের বলেন, ‘এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে আলাদা তদন্ত হওয়া প্রয়োজন। এ জন্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এবং পুলিশের আচরণ ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাতে বিচারপ্রক্রিয়া নিয়ে তাদের সংগঠনের আস্থা কমে গেছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের একজন এই মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে রাজ্য পুলিশ মামলা করেছে।

আদালতে তোলার পর গ্রেপ্তার দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ