সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৩:৪১ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়

পবিত্র ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। ইসলামে এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি ওয়াজিব করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,“অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।”—সুরা কাওসার, আয়াত: ২ হাদিসেও কোরবানির গুরুত্ব সম্পর্কে কঠোর সতর্কতা এসেছে। হজরত […]

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পবিত্র ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। ইসলামে এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি ওয়াজিব করা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
“অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।”
—সুরা কাওসার, আয়াত: ২

হাদিসেও কোরবানির গুরুত্ব সম্পর্কে কঠোর সতর্কতা এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।”
—সুনানে ইবনে মাজাহ

ইসলামী শরিয়ত অনুযায়ী, ১০ জিলহজ সুবহে সাদিক থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের মুকিম মুসলমানের কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়।

কোরবানির নিসাব নির্ধারণ করা হয়—

সাড়ে ৭ ভরি স্বর্ণ
অথবা
সাড়ে ৫২ ভরি রুপা
অথবা
এর সমমূল্যের নগদ অর্থ বা সম্পদ দ্বারা।

কারও কাছে স্বর্ণ বা রুপা আলাদাভাবে নিসাব পরিমাণ না থাকলেও উভয়টি মিলিয়ে কিংবা নগদ টাকা, অতিরিক্ত জমি বা প্রয়োজনের বাইরে থাকা মূল্যবান সামগ্রীসহ মোট সম্পদের মূল্য যদি সাড়ে ৫২ ভরি রুপার সমপরিমাণ হয়, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

এ ক্ষেত্রে ব্যবহৃত অলঙ্কার, নগদ অর্থ, ব্যবসায়িক সম্পদ, অতিরিক্ত জমি ও প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র হিসাবের মধ্যে ধরা হয়।

তবে যাকাতের সঙ্গে কোরবানির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে এক বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে তা নয়। কোরবানির নির্ধারিত দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ