সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:০০ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

কর্মসংস্থান না হলে আরেকটি গণঅভ্যুত্থানের ঝুঁকি রয়েছে : সারজিস আলম

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে তাদের হাত ধরেই দেশে আরেকটি গণঅভ্যুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান […]

কর্মসংস্থান না হলে আরেকটি গণঅভ্যুত্থানের ঝুঁকি রয়েছে : সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে তাদের হাত ধরেই দেশে আরেকটি গণঅভ্যুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিনি বলেন, দেশের তরুণ ও বেকার জনগোষ্ঠীর জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, “তারা ১০ হাজার পুশ-ইন করেছে এবং আরও করবে—এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের সীমান্তে আর একটি পুশ-ইন কিংবা সীমান্ত হত্যার ঘটনাও দেখতে চাই না।”

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান সারজিস আলম। তবে একই সঙ্গে তিনি বলেন, “গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়েছে ঠিকই, কিন্তু যে গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসা হয়েছিল, তা বাস্তবায়ন না করা মোনাফেকির শামিল।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্কবার্তা দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, “বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল, তাদের যে পরিণতি হয়েছে, এবার নির্বাচন নিয়ে কোনো কারচুপি হলে তার পরিণতি আরও ভয়াবহ হবে।”

এর আগে উল্লাপাড়ার বিজ্ঞান মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ