সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:২৫ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬

ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না হওয়া পর্যন্ত উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, […]

ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না হওয়া পর্যন্ত উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, পরীক্ষায় বিভিন্ন পণ্যে বাংলাদেশ মানমাত্রার ব্যত্যয়, অনুমোদিত সীমার চেয়ে বেশি সংরক্ষণকারী পদার্থ এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব কারণেই সংশ্লিষ্ট পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসটিআইর তথ্য অনুযায়ী, ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেস-এর আমের আচারের একটি ব্যাচে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সংরক্ষণকারী পদার্থ পাওয়া গেছে।

এদিকে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট’ আইসক্রিমে বাংলাদেশ মানদণ্ডের তুলনায় অতিরিক্ত নন-ফ্যাট দুগ্ধজাত কঠিন পদার্থ শনাক্ত হয়েছে।

অন্যদিকে অলিভ বাংলাদেশ লিমিটেড-এর একাধিক প্রসাধনী পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন ও অ্যালোভেরা শ্যাম্পু, পাশাপাশি অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের মোরিংগা+মাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ফেসওয়াশ এবং তুলসী ফেসওয়াশ।

এ ছাড়া ডেকো ফুডস লিমিটেড-এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের আম ও কমলা স্বাদের কোমল পানীয়ের গুঁড়ায় বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণের তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া সব পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র পাঠানো হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার কথা বিবেচনা করে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অবিলম্বে এসব পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পণ্য প্রত্যাহারের কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেন। পাশাপাশি পণ্যের মান, ভেজাল বা প্রতারণা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে দ্রুত বিএসটিআইকে জানানোর আহ্বান জানান।

এর আগে গত ১৬ জুলাই মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ওই পণ্যগুলো ছিল ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ