সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৭ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার জামায়াতের

রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে—এমন অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত দলের নির্বাচনী ইশতেহারে এই অবস্থানের কথা তুলে ধরা হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৪১ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন […]

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ার অঙ্গীকার জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে—এমন অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত দলের নির্বাচনী ইশতেহারে এই অবস্থানের কথা তুলে ধরা হয়।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৪১ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। সেখানে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরে দলটি জানায়, ক্ষমতায় গেলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

ইশতেহারে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে।

জামায়াত জানায়, ক্ষমতায় গেলে ভারত ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও স্বার্থের ভিত্তিতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা হবে।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পরিকল্পনার কথাও জানানো হয়।

এছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ