বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্বের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম জিয়া। বিএনপির পক্ষ থেকে তাকে লন্ডনে চিকিৎসার জন্য সম্মতি দেয়া হয়েছে। অন্যদিকে তারেক রহমানেরও ইচ্ছা লন্ডনে তার মাকে নিজের কাছে রেখে চিকিৎসা করানো। আজ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সহযোগিতা […]
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্বের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম জিয়া। বিএনপির পক্ষ থেকে তাকে লন্ডনে চিকিৎসার জন্য সম্মতি দেয়া হয়েছে। অন্যদিকে তারেক রহমানেরও ইচ্ছা লন্ডনে তার মাকে নিজের কাছে রেখে চিকিৎসা করানো। আজ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্ব হবে।