জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবি তুলে ধরেছে দলটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানান সংগঠনের […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবি তুলে ধরেছে দলটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানান সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, প্রথমত, প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম এক কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্থায়ী আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের বিভিন্ন হটস্পট এলাকায় চিকিৎসকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সরকারকে বিস্তারিত তথ্য-নথি (ডিটেইলড ডকুমেন্টেশন) সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।
দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নূর খান।
পরে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।