সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:০০ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

গণভোট ইস্যুতে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার: শফিকুর রহমান

ক্ষমতায় এসে গণভোটের প্রশ্নে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় ও প্রত্যাশা উপেক্ষা করে সরকার যে অবস্থান নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। […]

গণভোট ইস্যুতে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ক্ষমতায় এসে গণভোটের প্রশ্নে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় ও প্রত্যাশা উপেক্ষা করে সরকার যে অবস্থান নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর করার দাবি জানানো হয়।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে আসবে না। তার ভাষায়, সংসদের ভেতরে এবং রাজপথে—দুই জায়গাতেই এই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, জনগণের ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে এবং গণভোটসহ ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও তারা সতর্ক করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ