দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মে মাসে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ইতোমধ্যে তিন কার্গো দেশে পৌঁছেছে এবং আরও আট কার্গো আমদানির প্রক্রিয়া চলছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি […]
ছবি: সংগৃহীত
দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মে মাসে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ইতোমধ্যে তিন কার্গো দেশে পৌঁছেছে এবং আরও আট কার্গো আমদানির প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি সংগ্রহ করা হচ্ছে। এছাড়া জুন মাসের জন্যও চার কার্গো এলএনজি আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, মে মাসে নিশ্চিত হওয়া ১১টি কার্গোর মধ্যে তিনটি ইতোমধ্যে দেশে এসেছে। বাকি কার্গোগুলো পর্যায়ক্রমে পৌঁছাবে।
সরকার স্পট মার্কেটের পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়ও এলএনজি আমদানি অব্যাহত রেখেছে। জুন মাসে আরও চারটি কার্গো আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্যাস সরবরাহে কোনো ধরনের সংকট এড়াতে বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মোট নয়টি এলএনজি কার্গো আমদানি করা হয়। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিংয়ের মাধ্যমে আনা হয়।
আমদানিকৃত এলএনজির উৎস দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার অ্যাঙ্গোলা।