সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৪৯ অপরাহ্ন, ৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে শিশু ইরা হত্যার মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাঈমা ইরা হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মো. বাবু শেখ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে নাস্তার পর ইরা দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে গুরুতর […]

চট্টগ্রামে শিশু ইরা হত্যার মূলহোতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাঈমা ইরা হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মো. বাবু শেখ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে নাস্তার পর ইরা দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার ভোররাতে হাসপাতালেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, শুরু থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়; তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নির্যাতনের আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে সঙ্গে নিয়ে পাহাড়ি এলাকার দিকে যাচ্ছেন। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত একাই এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইরার বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায়। স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি দুর্গম এলাকায় তাকে পাওয়া যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্কুলেও নেমে এসেছে নীরবতা।

গ্রামবাসীরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ