সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২২ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চরমোনাই পীরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরমোনাই পীরের নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই […]

চরমোনাই পীরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরমোনাই পীরের নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করছেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া আজ দুপুরে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান।

দেশের সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথচলা নিশ্চিত করতেই এই ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কর্মসূচি চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ