সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১১:৪৮ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকদের দেওয়া সেবায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ার কারণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ সংকটময় সময় উত্তরণে সবার দোয়া কামনা করেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর […]

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকদের দেওয়া সেবায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ার কারণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ সংকটময় সময় উত্তরণে সবার দোয়া কামনা করেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড দিন-রাত সতর্কভাবে কাজ করছে। বোর্ডে দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরাও যুক্ত আছেন। রাতের বেলা বিভিন্ন পরামর্শ সভা হয়, এবং খালেদা জিয়ার দুই পুত্রবধু সব সময় পর্যবেক্ষণে থাকছেন। দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারাও নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং বিভিন্ন দলের নেতারাও তার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তখন তাকে উড়োজাহাজে তোলা সম্ভব হয়নি। এখনো মেডিকেল বোর্ড চেষ্টা করছে যেন দেশে থেকেই বিশ্বের সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। বিদেশে নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং একজন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন। এ নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

ডা. জাহিদ আরও বলেন, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং সেগুলোর প্রতিক্রিয়াও দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ