সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৪২ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

চেলসিতে জায়মা রহমানের সুযোগ নিয়ে বক্তব্য, ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জায়মা রহমানকে ঘিরে চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, লন্ডনে স্কুলে পড়ার সময় জায়মা রহমান নিয়মিত ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে পারফর্ম করতেন। সেই সূত্রেই চেলসির বয়সভিত্তিক দলে খেলার […]

চেলসিতে জায়মা রহমানের সুযোগ নিয়ে বক্তব্য, ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জায়মা রহমানকে ঘিরে চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, লন্ডনে স্কুলে পড়ার সময় জায়মা রহমান নিয়মিত ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে পারফর্ম করতেন। সেই সূত্রেই চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ আসে। তিনি জানান, এ তথ্য তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছিলেন।

তবে পরিবারের সিদ্ধান্তে শেষ পর্যন্ত খেলাধুলার পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেন জায়মা রহমান। প্রতিমন্ত্রী বলেন, এই প্রসঙ্গটি আসে একবার মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে তাদের কথোপকথনের সময়, যেখানে জায়মা নিজেই স্কুলজীবনের গোলকিপিংয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন।

আমিনুল হক আরও বলেন, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশের অংশ। জায়মা রহমানের ক্ষেত্রেও তা ছিল, তবে পরবর্তীতে শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোয় বিষয়টি স্পষ্ট করতেই তিনি এই ব্যাখ্যা দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ