ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশে আবারও নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন লিওনেল মেসি। রেকর্ড ১৮তমবারের মতো এই দলে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ২০২৬ সালের একাদশ ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের অনুপস্থিতি নিয়ে। ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকারকে ছাড়াই সাজানো হয়েছে এবারের সেরা একাদশ। ৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে আক্রমণভাগে মেসির […]
ছবি: সংগৃহীত
ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশে আবারও নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন লিওনেল মেসি। রেকর্ড ১৮তমবারের মতো এই দলে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ২০২৬ সালের একাদশ ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের অনুপস্থিতি নিয়ে। ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকারকে ছাড়াই সাজানো হয়েছে এবারের সেরা একাদশ।
৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে আক্রমণভাগে মেসির সঙ্গী হয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামাল। ২০২৩ সালের পর আবারও ফিফপ্রো একাদশে ফিরেছেন মেসি। গত আগস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তবে ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
এবারের দলে জায়গা করে নিয়ে নতুন নজির গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালও। মাত্র ১৯ বছর বয়সে টানা দুইবার ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। ২০ বছর পূর্ণ হওয়ার আগে এই কীর্তি গড়া প্রথম ফুটবলার ইয়ামাল।
স্পেনের বিশ্বকাপজয়ী দলের আরও তিন সদস্য রয়েছেন এবারের একাদশে। তাঁরা হলেন গোলরক্ষক দাভিদ রায়া, ডিফেন্ডার পাউ কুবার্সি ও মিডফিল্ডার রদ্রি। তাঁদের সঙ্গে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম, মরক্কোর আশরাফ হাকিমি, পর্তুগালের নুনো মেন্দেস ও ভিতিনিয়া।
২০২৬ ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ