সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:৪৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ছয় মাসের মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। একই সঙ্গে বর্তমান সংবিধান বাতিল করে আইন প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগসহ সব ফ্যাসিবাদী দল ও সংগঠন নিষিদ্ধ করার জোর দাবি জানান তিনি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত […]

ছয় মাসের মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। একই সঙ্গে বর্তমান সংবিধান বাতিল করে আইন প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগসহ সব ফ্যাসিবাদী দল ও সংগঠন নিষিদ্ধ করার জোর দাবি জানান তিনি।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন খোমেনী ইহসান।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে এবং নিষিদ্ধ ঘোষণার দাবিতে থাকা আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। এতে জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

খোমেনী ইহসান বলেন, দেশের মানুষ এখন আশঙ্কা করছে, ভারত ও আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে ক্ষমতাসীন দল জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এর ফলে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ওয়াসিম আকরাম ও শরীফ ওসমান হাদির হত্যাসহ পুরো জুলাই গণহত্যার বিচার নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার দলীয় বিচারের পরিবর্তে পুনর্বাসনের পথে হাঁটছে বলেও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নতুন প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রতিফলিত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করতে হলে লাগাতার আন্দোলনের মধ্যেই থাকতে হবে। দুই মাসের মধ্যে জেলায় জেলায় ট্রাইব্যুনাল স্থাপন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জনগণকে রাজপথে নামানো হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ ও সংসদে আইন পাসের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবিধান প্রসঙ্গে খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধান ফ্যাসিবাদী চরিত্র বহন করে। এর মাধ্যমেই শেখ হাসিনা টানা তিনটি বিতর্কিত নির্বাচন সম্পন্ন করেছেন এবং বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন চালিয়েছেন। তিনি দাবি করেন, এই সংবিধান জনগণের মৌলিক অধিকার সুরক্ষা দিতে ব্যর্থ এবং ক্ষমতাসীন শ্রেণির স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর ওপর ধর্মনিরপেক্ষতার ধারণা চাপিয়ে দেওয়া হয়েছে, যা সমাজে বিভাজন ও অসন্তোষ সৃষ্টি করেছে। তাই সম্পূর্ণ নতুন ও জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ছাড়া দেশের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

সমাবেশে বক্তারা নতুন সংবিধান প্রণয়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে সর্বাত্মক গণআন্দোলনের ডাক দেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার যদি ব্যর্থ হয়, তবে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় নেতা আরাফাত রহমান শৈশব, বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা একযোগে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ