২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে টিকিট বিক্রি শুরু হতেই বিশ্বজুড়ে দেখা গেছে তুমুল সাড়া। অক্টোবরের শুরুতে লটারি ভিত্তিক বিক্রি শুরুর পর কয়েক দিনের মধ্যেই ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়ে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিক মূল্য তালিকা দেয়নি, তবে লটারি বিজয়ীরা অনলাইনে দাম জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। উদ্বোধনী ম্যাচের টিকিট ৫৬০ থেকে ২,২৩৫ ডলার […]
২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে টিকিট বিক্রি শুরু হতেই বিশ্বজুড়ে দেখা গেছে তুমুল সাড়া। অক্টোবরের শুরুতে লটারি ভিত্তিক বিক্রি শুরুর পর কয়েক দিনের মধ্যেই ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়ে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিক মূল্য তালিকা দেয়নি, তবে লটারি বিজয়ীরা অনলাইনে দাম জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
উদ্বোধনী ম্যাচের টিকিট ৫৬০ থেকে ২,২৩৫ ডলার এবং ফাইনালের টিকিট ২,০৩০ থেকে ৬,০০০ ডলারের মধ্যে হতে পারে বলে জানা গেছে। কিছু কম আকর্ষণীয় ভেন্যুতে সীমিত পরিমাণে ৬০ ডলারের টিকিটও মিলছে। হসপিটালিটি টিকিট এখনো উন্মুক্ত হয়নি, তবে এগুলো সবচেয়ে ব্যয়বহুল হবে বলে ধারণা।
১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে টিকিট বিক্রির তৃতীয় ধাপ। এবারই প্রথম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় টিকিটের চাহিদা রেকর্ড ছুঁয়েছে।