সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৪:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে,পবিত্র রমজানের বাকি কত দিন?

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) থেকে মাসটির গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর রজব ও শাবান মাস। এই দুই মাস পেরোলেই শুরু হবে পবিত্র রমজান। সেই হিসাবে বাংলাদেশে রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন বাকি। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) […]

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে,পবিত্র রমজানের বাকি কত দিন?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) থেকে মাসটির গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর রজব ও শাবান মাস। এই দুই মাস পেরোলেই শুরু হবে পবিত্র রমজান। সেই হিসাবে বাংলাদেশে রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, সেদিন দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে মাসটি শুরু হবে বলে সিদ্ধান্ত জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

হিজরি বর্ষপঞ্জিতে জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এরপর নবম মাস হিসেবে আসে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাবে প্রতিটি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। সেই হিসাব অনুযায়ী, জমাদিউস সানি মাসের শুরু থেকে রমজান শুরু হতে প্রায় তিন মাস সময় লাগবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে আগামী ১ বা ২ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ