‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’—সম্প্রতি দেওয়া নিজের আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজও উপস্থিত ছিলেন। নিলোফার মনি বলেন, আগের এক টকশোতে জামায়াতের একজন নেতা বিএনপিকে ‘চাঁদাবাজ’ ও ‘হাওয়া ভবনের দল’ বলে মন্তব্য করেছিলেন। তার […]
ছবি: সংগৃহীত
‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’—সম্প্রতি দেওয়া নিজের আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজও উপস্থিত ছিলেন।
নিলোফার মনি বলেন, আগের এক টকশোতে জামায়াতের একজন নেতা বিএনপিকে ‘চাঁদাবাজ’ ও ‘হাওয়া ভবনের দল’ বলে মন্তব্য করেছিলেন। তার জবাব দিতেই তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।
তিনি বলেন, “চাঁদাবাজি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কেউ যদি অপরাধ করে শাস্তি ভোগ করে, তাহলে আইনের দৃষ্টিতে সে শাস্তি সম্পন্ন করেছে। কিন্তু জাকাতের টাকা নিয়ে রাজনীতি করা বা সেই অর্থ অন্য কাজে ব্যবহার করা আরও গুরুতর বিষয়।”
বিএনপির এই নেত্রী আরও বলেন, ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো জাকাত, যা মূলত গরিব মানুষের অধিকার। তার ভাষায়, “জাকাত দয়া বা দান নয়, এটি গরিবের প্রাপ্য। সেই অর্থ যদি ধনী ব্যক্তিরা নিজেদের প্রয়োজনে বা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেন, তাহলে তা অনৈতিক।”
তিনি অভিযোগ করেন, কিছু সংগঠন চাকরি ও ব্যবসা থেকে নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে। তার দাবি, এসব অর্থ হাসপাতাল, ব্যাংক বা পরিবহন খাতে ব্যবহার হলেও তা শেষ পর্যন্ত দলীয় ও সাংগঠনিক স্বার্থেই ব্যয় হয়।
নিলোফার মনি বলেন, “জাকাতের অর্থ গরিবদের জন্য নির্ধারিত। কিন্তু সেই টাকা যদি ধনী লোকেরা নিজেরাই ব্যবহার করেন, তাহলে প্রশ্ন উঠবে—এটা আসলে কতটা সঠিক।”
তার এই বক্তব্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।