সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:১০ অপরাহ্ন, ১ জুলাই ২০২৬

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা: ফেসবুক পোস্টে  উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট দেওয়ার কথা উল্লেখ করেন। তবে তিনি কার উদ্দেশে বা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের […]

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা: ফেসবুক পোস্টে  উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট দেওয়ার কথা উল্লেখ করেন। তবে তিনি কার উদ্দেশে বা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?” এরপর তিনি যোগ করেন, “এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে ‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।”

পোস্টে তিনি আরও লেখেন, নির্বাচনের সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করার পরিকল্পনাও রয়েছে তার। একই সঙ্গে তিনি কয়েকটি কাল্পনিক উপাধির কথাও উল্লেখ করেন, যেমন— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’ এবং ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’। পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন রাখেন, “কেমন লাগল আইডিয়াটা?”

তবে পোস্টে এসব মন্তব্যের পেছনের উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা সামনে এসেছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ