সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১৪ অপরাহ্ন, ৪ মে ২০২৬

‘জুলাই গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে’: জামায়াতে আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ইতিহাসের প্রতিটি সংগ্রামে মানুষের আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনায় জড়িতদের—হাসিনাসহ—বিচার নিশ্চিত করতে হবে। সোমবার বিকেলে জাপানের টোকিওতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শহীদদের […]

‘জুলাই গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে’: জামায়াতে আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ইতিহাসের প্রতিটি সংগ্রামে মানুষের আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনায় জড়িতদের—হাসিনাসহ—বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার বিকেলে জাপানের টোকিওতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শহীদদের স্মরণ করে বলেন, দেশের ইতিহাসে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অবদান সমানভাবে স্মরণ করা উচিত।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। পাশাপাশি রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে প্রবাসীদের সমর্থন তাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। সংসদে ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জাপানে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলা ও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা ও প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ