সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:৫৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কঠোর আইন হিসেবে না দেখে বরং এটি একটি ‘সমঝোতার আইন’ হিসেবে দেখা উচিত। তিনি বলেন, এটি মূলত রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার বা কমিটমেন্টের জায়গা। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের অনলাইন প্রতিবাদ সভায় […]

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কঠোর আইন হিসেবে না দেখে বরং এটি একটি ‘সমঝোতার আইন’ হিসেবে দেখা উচিত। তিনি বলেন, এটি মূলত রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার বা কমিটমেন্টের জায়গা।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের অনলাইন প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নে বর্তমান সরকারের স্থগিতকরণ ও তর্কিত টালবাহানার প্রতিবাদে।

আখতার হোসেন সভায় বলেন, “গণভোটে প্রবাসীরা বিপুল হারে ‘হ্যাঁ’-র পক্ষে ভোট দিয়েছেন। আমার নিজের আসনে স্থানীয় অনেক কেন্দ্রে পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে জয়ী হয়েছি। নবনির্বাচিত এগারো দলীয় জোটের প্রায় সব প্রার্থীও প্রবাসীদের ভোটে জয়ী হয়েছেন।”

তিনি অভিযোগ করেন, বিএনপি ঐকমত্য কমিশনে সনদের প্রতিটি পয়েন্ট নিয়ে কাটাছেঁড়া করেছে, যা তাদের অসততার প্রতিফলন। এছাড়া বাস্তবায়ন আদেশে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার তা কার্যকর করছে না। তিনি প্রস্তাব করেন, “আদেশে এমন বিধান থাকা উচিত ছিল যে কোনো সংসদ সদস্য যদি একসাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নেন, তবে তার পদ বাতিল হবে।”

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “শহিদ ও আহতরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেখানে আমরা পৌঁছবই। সরকার আমাদের রাজপথে নামিয়ে ক্লান্ত করতে চায়, হাসপাতালে পাঠাতে চায়। কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, সদস্য ইশতিয়াক আকিব, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ