সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২২ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

ঝিনাইদহে অগ্নিসংযোগ ও ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা কারাগারে

ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনায় সদর থানার পৃথক দুটি মামলা আজ সোমবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে রয়েছেন- […]

ঝিনাইদহে অগ্নিসংযোগ ও ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনায় সদর থানার পৃথক দুটি মামলা আজ সোমবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত নাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সাত নেতার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় কোনো নাম না থাকলেও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, দুপুরে আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রোববার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রিজন ভ্যানে ওঠার সময় গ্রেপ্তার নেতারা উচ্চস্বরে চিৎকার করে অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, ঘটনার সময় সদর থানার ওসির কক্ষে ছিলেন তারা এবং তারা অপরাজনীতির শিকার হচ্ছেন।

জানা গেছে, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদের মালিকানাধীন তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ফারদিন আহম্মেদ নিরব নিহত হন। ৭ মার্চ ওই ঘটনার জের ধরে গভীর রাতে জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ