সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৫০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

  টেস্টে ২৫তম জয় পেল বাংলাদেশ

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ রোববার পঞ্চম ও শেষ দিন আইরিশরা ২৯১ রানে গুটিয়ে গেলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এটা ১৫৬ টেস্টে বাংলাদেশের ২৫তম জয়। এর মধ্যে ১৬টি জয় এসেছে ঘরের মাঠে। ২০০০ সালে টেস্ট যাত্রার পর থেকে এখন পর্যন্ত ১১২টি টেস্টে হেরেছে বাংলাদেশ, ড্র হয়েছে ১৯টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৯টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি, আয়ারল্যান্ডের বিপক্ষে […]

  টেস্টে ২৫তম জয় পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ রোববার পঞ্চম ও শেষ দিন আইরিশরা ২৯১ রানে গুটিয়ে গেলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এটা ১৫৬ টেস্টে বাংলাদেশের ২৫তম জয়। এর মধ্যে ১৬টি জয় এসেছে ঘরের মাঠে। ২০০০ সালে টেস্ট যাত্রার পর থেকে এখন পর্যন্ত ১১২টি টেস্টে হেরেছে বাংলাদেশ, ড্র হয়েছে ১৯টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৯টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি, পাকিস্তানের বিপক্ষে ২টি এবং আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ১টি জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতে নিল বাংলাদেশ। আজ রোববার পঞ্চম ও শেষ দিন আইরিশরা ২৯১ রানে গুটিয়ে গেলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

হারের আগে দারুণ লড়েছে আইরিশরা। ৫৪ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিন ব্যাটিং শুরু করে অতিথি দলটি আরো ৫৯.৩ ওভার টিকে থেকে বাংলাদেশকে দীর্ঘ সময় ভুগিয়েছে। বিশেষ করে কার্টিস ক্যাম্ফার ও গ্যাভিন গোয়ে জুটি সবচেয়ে পীড়া দেয় নাজমুল হোসেন শান্তর দলকে। ১৯১ বল লড়াই করে বোর্ডে ৫৪ রান যোগ করেন তারা দুজন। তার আগে ক্যাম্ফার ও জর্ডান নেইল জুটি ৮৫ বল এবং ক্যাম্ফার ও ম্যাকব্রাইন জুটি ১০৫ বল মোকাবেলা করেন।

পঞ্চম দিন চা-বিরতির অল্প আগে হোয়েকে আউট করে জুটি ভাঙেন হাসান মুরাদ। তার বলে লেগ বিফোর হয়েছেন হোয়ে। রিভিও নিয়েও বাঁচতে পারেননি। পরের বলেই নতুন ব্যাটার ম্যাথিউ হামফ্রেকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সিলেটে অভিষিক্ত স্পিনার মুরাদ।

মুরাদ ৪৪ রানে ৪টি ও দেশের হয়ে টেস্টে প্রথম বোলার হিসেবে আড়াইশ উইকেট শিকারের কীর্তি গড়া তাইজুল ইসলামের বোলিং ফিগার ৪/১০৪। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে ৪ উইকেটে ২৯৭ রান তুলে আইরিশদের ৫০৯ রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিক বাংলাদেশ। বিশাল এ রান তাড়া করতে নেমে ১১৩.৩ ওভার টিকে থেকে ২৯১ রান সংগ্রহ করতে সমর্থ হয় সফরকারী দলটি।

এটা ১৫৬ টেস্টে বাংলাদেশের ২৫তম জয়। এর মধ্যে ১৬টি জয় এসেছে ঘরের মাঠে। ২০০০ সালে টেস্ট যাত্রার পর থেকে এখন পর্যন্ত ১১২টি টেস্টে হেরেছে বাংলাদেশ, ড্র হয়েছে ১৯টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৯টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি, পাকিস্তানের বিপক্ষে ২টি এবং আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ১টি জয় পেয়েছে বাংলাদেশ।

শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টেস্টে এখনো হারাতে পারেনি টাইগাররা। ভারতের সঙ্গে ১৫ টেস্টে ১৩টি ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১৬ টেস্টে ১৪টি হেরেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৭৬ ও ২৯৭/৪/(ডিক্লেয়ার্ড)। আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭, নেইল ৩০; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম। প্লেয়ার অব দ্য সিরিজ: তাইজুল ইসলাম। সিরিজ: বাংলাদেশ ২-০তে জয়ী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ