সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৫ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫

ঢাকার কাছে দিল্লির ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকার শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে বুধবার ‘বাংলাদেশপন্থীদের বিক্ষোভ’ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যা আয়োজিত করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় প্রধান সংগঠক নাঈম আহমাদ ভারতের বিভিন্ন কূটনৈতিক স্থাপনায় হিন্দুত্ববাদী হামলার চেষ্টা ও বাংলাদেশ হাইকমিশনে তাণ্ডব প্রতিহত করতে ব্যর্থতার জন্য দিল্লিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নাঈম আহমাদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের […]

ঢাকার কাছে দিল্লির ক্ষমা চাওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকার শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে বুধবার ‘বাংলাদেশপন্থীদের বিক্ষোভ’ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যা আয়োজিত করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় প্রধান সংগঠক নাঈম আহমাদ ভারতের বিভিন্ন কূটনৈতিক স্থাপনায় হিন্দুত্ববাদী হামলার চেষ্টা ও বাংলাদেশ হাইকমিশনে তাণ্ডব প্রতিহত করতে ব্যর্থতার জন্য দিল্লিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

নাঈম আহমাদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছিল, যা এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্ম দিয়েছিল। তবে পরবর্তীতে, বিশেষ করে গত ১৬ বছরে, ভারতকে বাংলাদেশে ফ্যাসিবাদ ও গণতান্ত্রিক ক্ষয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে দেখা গেছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতি বাংলাদশের অভ্যন্তরে সন্ত্রাস ও হস্তক্ষেপের পথ খুলেছে।

তিনি আরও বলেন, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের সদস্যরা হিন্দুত্ববাদী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে, যা কার্যত ভারত বাংলাদেশের সঙ্গে শত্রুতার মনোভাব প্রকাশ করেছে। নাঈম আহমাদ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনা সুরক্ষায় ব্যর্থতার দায় স্বীকার করে ঢাকার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন।

সভায় তিনি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নিয়ে নিজের মতামতও ব্যক্ত করেন। তার মতে, বিজিবির নাম পূর্বের বিডিআর নামে পুনর্বহাল করা উচিত এবং সীমান্ত ও অন্যান্য বাহিনীকে আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা প্রয়োজন। তিনি সরকারের প্রতি ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

সভায় অন্যান্য নেতারা, যেমন সিবগাতুল্লাহ তকি, হাসানউল্লাহ, আবরার হামিম ও কাজী সালমান বক্তব্য রাখেন। বক্তারা ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন এবং দেশের নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

নাঈম আহমাদ বিএনপির রাজনৈতিক প্রার্থী নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, হিন্দুত্ববাদীদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে পুনর্বাসন বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ