সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১১:৪৭ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তনে নাহিদের বার্তা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে বলেছেন, এ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির শীর্ষ এই নেতা স্বদেশে ফিরেছেন। একজন […]

তারেক রহমানের প্রত্যাবর্তনে নাহিদের বার্তা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে বলেছেন, এ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির শীর্ষ এই নেতা স্বদেশে ফিরেছেন। একজন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজ দেশে ফিরে আসার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়াকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে তারেক রহমান ও তার পরিবার রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিল। এর ফলেই তাকে দীর্ঘ সময় দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ