সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

দৃষ্টিশক্তি ছাড়াই ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায়, এভারেস্ট বেজক্যাম্পে নতুন ইতিহাস গড়লেন সৌদি নাগরিক

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছেছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানি ও পেশাদার গাইডদের সহযোগিতায় হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে টানা নয় দিনের পদযাত্রা শেষে বেজক্যাম্পে পৌঁছান তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে […]

দৃষ্টিশক্তি ছাড়াই ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায়, এভারেস্ট বেজক্যাম্পে নতুন ইতিহাস গড়লেন সৌদি নাগরিক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছেছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানি ও পেশাদার গাইডদের সহযোগিতায় হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে টানা নয় দিনের পদযাত্রা শেষে বেজক্যাম্পে পৌঁছান তিনি।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল বেশ কঠিন। পাথুরে পাহাড়ি পথ, বরফে ঢাকা এলাকা ও দুর্গম জনপদ পেরিয়ে এগোতে হয়েছে তাঁকে। এ সময় ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেন নাকিব।

অভিযানের নেতৃত্ব দেন এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতাসম্পন্ন বদর আল-শাইবানি। তাঁর সঙ্গে ছিলেন পেশাদার গাইডরা।

শব্দ ও স্পর্শের সাহায্যে দুর্গম পথ পাড়ি

অভিযানের অভিজ্ঞতা ইনস্টাগ্রামে তুলে ধরেছেন আল-শাইবানি। তিনি জানান, পথের ধরন বদলালে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে নাকিবকে আগেই সতর্ক করে দিতেন। নাকিব তাঁর কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে এগোতেন। পাশাপাশি ট্রেকিং পোল ও পায়ের স্পর্শে পথের অবস্থা বুঝে নিতেন।

আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

নাকিবের শৃঙ্খলাবোধ ও অটল সংকল্পেরও প্রশংসা করেন তিনি। আল-শাইবানির মতে, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদেরও যেন কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, সেই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাঁদের অন্যতম উদ্দেশ্য।

নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা

অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তাঁর ভাষ্য, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাঁকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছে।

নাকিবের আশা, তাঁর এই অর্জন তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে। প্রতিবন্ধকতা থাকলেও সংকল্প ও সহযোগিতার মাধ্যমে কঠিন লক্ষ্য অর্জন সম্ভব—এমন বার্তাই দিতে চান তিনি।

অভিযানের অভিজ্ঞতা ও এর মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের এভারেস্ট অভিযানের ইতিহাস

সৌদি আরবের নাগরিকদের মধ্যে নাকিব প্রথম হলেও বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণের কৃতিত্ব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, বেজক্যাম্পে ট্রেক সম্পন্ন করার পর তিনি চূড়ায় ওঠেন।

এ ছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এভারেস্ট জয়ের ইতিহাসে রয়েছেন চীনের ঝাং হংও। ২০২১ সালে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি, দ্য হিমালয়ান টাইমস, ডেকান হেরাল্ড ও সিবিসি।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ