সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২৫ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের সামনে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির সাবেক রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। তারা সেখানে জাতীয় পতাকা […]

ধানমন্ডিতে আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের সামনে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির সাবেক রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। তারা সেখানে জাতীয় পতাকা ও শেখ মুজিবের ছবি স্থাপন করে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে কয়েকজন নারী নেত্রী এসে ভবনের ফটকের সামনে অবস্থান নেন এবং কিছু সময় ধরে স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা এই ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য পৃথক কক্ষ ছিল। দ্বিতীয় তলায় দলের মুখপত্র উত্তরণ-এর অফিস এবং তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম পরিচালিত হতো।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের টানা প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এর পর থেকেই ভবনটিতে দলীয় কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ