ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর পর্যায়ক্রমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেনাপ্রধান […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর পর্যায়ক্রমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ সম্মান রেখে সেনাবাহিনী সবসময় দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়ায় সেনারা ব্যারাকে ফিরে যাবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ গ্রহণ না করা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।
তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। নির্বাচনি দায়িত্ব পালনে সেনাবাহিনীর সদস্যদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে তারা যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।