সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

না ভারত, না বাংলাদেশ—শূন্যরেখায় বন্দুকের মুখে অনাহারে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে মানবিক এক সংকটের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তিনি এখন দুই দেশের মাঝখানে কার্যত আটকা পড়ে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে […]

না ভারত, না বাংলাদেশ—শূন্যরেখায় বন্দুকের মুখে অনাহারে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ-ভারত সীমান্তের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে মানবিক এক সংকটের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তিনি এখন দুই দেশের মাঝখানে কার্যত আটকা পড়ে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে ধানুয়া কামালপুর-রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার সময় পুশইনের শিকার হওয়া ছয়জন অন্ধকারের সুযোগে ভারতে ফিরে যেতে সক্ষম হলেও এক বৃদ্ধ শূন্যরেখায় আটকে পড়েন। এরপর থেকে তিনি সীমান্তের মাঝামাঝি এলাকায় অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধটি একদিকে বিএসএফের কড়া নজরদারি এবং অন্যদিকে বিজিবির সীমান্ত সুরক্ষার কারণে কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। বাঁচার তাগিদে যেদিকেই এগোনোর চেষ্টা করছেন, সেদিক থেকেই তাকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

প্রখর রোদ, বৈরী আবহাওয়া এবং খাদ্য সংকটের মধ্যে কয়েকদিন ধরে তাকে শূন্যরেখায় ঘুরতে দেখা গেছে। বর্তমানে তিনি কার্যত রাষ্ট্রহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

তবে মানবিক কারণে সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দা তাকে পানি ও শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, সেই সামান্য সহায়তার ওপর নির্ভর করেই তিনি এখনো টিকে আছেন।

বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, একজন অসহায় বৃদ্ধকে এভাবে সীমান্তে ফেলে রাখা অত্যন্ত অমানবিক। তিনি দ্রুত মানবিক সমাধানের আহ্বান জানান।

এদিকে পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের দেশের নাগরিক হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায় বলে জানা গেছে। ফলে বিষয়টির কোনো সমাধান হয়নি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ একজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি তা প্রতিহত করেছে। তিনি বলেন, বর্তমানে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন এবং সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তে পুশইনের অভিযোগ থাকলেও এবার একজন বৃদ্ধের এমন অসহায় অবস্থার ঘটনা মানবিক দৃষ্টিকোণ থেকে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: স্থানীয় প্রশাসন ও সীমান্ত সূত্র

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ