সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:১৯ অপরাহ্ন, ২ মে ২০২৬

নিউইয়র্কের ব্রুকলিনে স্কুল বাসের চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর

নিউইয়র্কের ব্রুকলিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উইলিয়ামসবার্গ এলাকায় একটি স্কুল বাসের চাপায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১৮ মিনিটের দিকে লি অ্যাভিনিউ ও লরিমার স্ট্রিটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। একটি স্কুল বাস বাম দিকে মোড় নেওয়ার সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ […]

নিউইয়র্কের ব্রুকলিনে স্কুল বাসের চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রুকলিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উইলিয়ামসবার্গ এলাকায় একটি স্কুল বাসের চাপায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১৮ মিনিটের দিকে লি অ্যাভিনিউ ও লরিমার স্ট্রিটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। একটি স্কুল বাস বাম দিকে মোড় নেওয়ার সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় বাসটি তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত ছিল। দ্রুত প্যারামেডিক্স তাকে উডহাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর আগে নাম প্রকাশ করা হবে না।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। তবে কিছু সময় পর তিনি আবার ফিরে আসেন। কেন তিনি ঘটনাস্থল ছেড়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও ব্রুকলিনের বাথ বিচ এলাকায় একই ধরনের দুর্ঘটনায় ১১ বছর বয়সী আমিরা আমিনোভা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছিল। সেবারও একটি স্কুল বাসের চাপায় প্রাণ হারায় শিশুটি।

এই ঘটনার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি বলেন, “শিশুরা যেন নিরাপদে শহরের রাস্তায় চলাচল করতে পারে, তা নিশ্চিত করা জরুরি। এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল যে সড়ক নিরাপত্তা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

সিটি কাউন্সিল সদস্য লিঙ্কন রেসলার জানান, দুর্ঘটনাস্থলটি এলাকার অন্যতম ব্যস্ত মোড়। তিনি সেখানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্রসওয়াক উন্নয়ন, ট্রাফিক সিগন্যালের সময় সমন্বয় এবং ক্রসিং গার্ড নিয়োগের আহ্বান জানান।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ