সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:১৭ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

নিউইয়র্কে গ্রীষ্মের ছুটিতে বন্ধ স্কুলের চিমনি থেকে উদ্ধার হলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকার একটি পাবলিক স্কুলের চিমনি থেকে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল ভবনে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর এর উৎস অনুসন্ধান করতে গিয়ে এক পেস্ট কন্ট্রোল কর্মী মরদেহটির সন্ধান পান। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্লেনডেল এলাকার ৮৭ স্ট্রিট ও ৭৮ অ্যাভিনিউয়ে […]

নিউইয়র্কে গ্রীষ্মের ছুটিতে বন্ধ স্কুলের চিমনি থেকে উদ্ধার হলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকার একটি পাবলিক স্কুলের চিমনি থেকে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল ভবনে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর এর উৎস অনুসন্ধান করতে গিয়ে এক পেস্ট কন্ট্রোল কর্মী মরদেহটির সন্ধান পান। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্লেনডেল এলাকার ৮৭ স্ট্রিট ও ৭৮ অ্যাভিনিউয়ে অবস্থিত পি.এস./আই.এস. ১১৩ অ্যান্থনি জে. প্রাঞ্জো স্কুলে মঙ্গলবার সকাল ৯টার কিছু আগে ঘটনাটি ঘটে।

স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মী দুর্গন্ধের উৎস খুঁজে বের করতে একটি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মীকে ডাকেন। চিমনির ছাই ফেলার অংশ খুলে দেখতে গিয়ে ওই কর্মী প্রথমে একটি জুতা দেখতে পান। পরে আরও পরীক্ষা করতে গিয়ে তিনি মানুষের পায়ের স্পর্শ অনুভব করেন এবং নিশ্চিত হন যে চিমনির ভেতরে একটি মরদেহ রয়েছে।

খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ইমার্জেন্সি সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিমনির ভেতর থেকে মরদেহটি উদ্ধারের কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি কতদিন ধরে সেখানে ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি শহরের মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি স্কুলটিতে বেশ কিছু নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই কাজের সঙ্গে যুক্ত কোনো শ্রমিক বা ব্যক্তি সম্প্রতি নিখোঁজ হয়েছেন কি না।

পুলিশ আরও জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি চলার কারণে ঘটনার সময় পরিচ্ছন্নতাকর্মী ছাড়া স্কুলে কোনো শিক্ষার্থী বা অন্য কর্মচারী উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ