সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৪৫ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে জনপ্রিয় রাইডশেয়ার অ্যাপ বন্ধে মামলা, বন্ধ হতে পারে সার্ভিস

নিউইয়র্ক সিটি প্রশাসন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা রাইডশেয়ার সেবা এমপাওয়ার (Empower)-এর বিরুদ্ধে মামলা করেছে। শহর কর্তৃপক্ষের লক্ষ্য, এই অ্যাপটির কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়া। শুক্রবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ইয়াজাম ইনক (Yazam Inc.) পরিচালিত এমপাওয়ার দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন (TLC)-এর নিয়ম এড়িয়ে কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি নিজেকে উবার ও লিফটের […]

নিউইয়র্কে জনপ্রিয় রাইডশেয়ার অ্যাপ বন্ধে মামলা, বন্ধ হতে পারে সার্ভিস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটি প্রশাসন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা রাইডশেয়ার সেবা এমপাওয়ার (Empower)-এর বিরুদ্ধে মামলা করেছে। শহর কর্তৃপক্ষের লক্ষ্য, এই অ্যাপটির কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়া।

শুক্রবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ইয়াজাম ইনক (Yazam Inc.) পরিচালিত এমপাওয়ার দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন (TLC)-এর নিয়ম এড়িয়ে কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি নিজেকে উবার ও লিফটের তুলনায় কম খরচের এবং ড্রাইভারদের জন্য বেশি সুবিধাজনক বিকল্প হিসেবে প্রচার করে।

শহর প্রশাসনের দাবি, নিউইয়র্কে কার্যক্রম শুরুর পর থেকে এমপাওয়ার কোনো টিএলসি লাইসেন্স নেয়নি। অথচ স্থানীয় নিয়ম অনুযায়ী, ভাড়াভিত্তিক যেকোনো পরিবহন সেবার জন্য টিএলসির অনুমোদন বাধ্যতামূলক।

মামলার নথিতে আরও বলা হয়েছে, ২০২২ সাল থেকে এ পর্যন্ত টিএলসি ইয়াজাম ইনকের বিরুদ্ধে ৫১টি সমন জারি করেছে। তবে অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিই নিউইয়র্ক সিটি অফিস অব অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রায়ালস অ্যান্ড হিয়ারিংস-এ হাজির হননি।

অন্যদিকে এমপাওয়ারের চিফ অব স্টাফ রোশন মারওয়া বলেছেন, তাদের সব ড্রাইভারই টিএলসি-লাইসেন্সধারী এবং লাইসেন্সপ্রাপ্ত গাড়ি ব্যবহার করেন। তার দাবি, ড্রাইভারদের পক্ষ থেকে প্রাপ্য কর ও ফি পরিশোধে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও আগের প্রশাসন তা গ্রহণ করেনি।

এ বিষয়ে চলতি সপ্তাহে টিএলসি কর্তৃপক্ষের সঙ্গে এমপাওয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন শহরবাসীর নজর সেই আলোচনার ফলের দিকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ