সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:০৯ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

নিউইয়র্কে বাসের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গ্রিনপয়েন্ট অ্যাভিনিউ এক্সিটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পশ্চিমমুখী একটি কোচ বাস প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় গাড়িটি সামনে থাকা আরেকটি […]

নিউইয়র্কে বাসের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গ্রিনপয়েন্ট অ্যাভিনিউ এক্সিটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পশ্চিমমুখী একটি কোচ বাস প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় গাড়িটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের মিডিয়ান অতিক্রম করে উল্টে বিপরীতমুখী লেনে চলে যায় এবং সেখানে আরও দুটি গাড়িকে আঘাত করে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসচালক এবং বাসের এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৭০ জনের বেশি দমকলকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্য উদ্ধারকাজে অংশ নেন। এ কারণে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের উভয় দিকের যান চলাচল কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়। দীর্ঘ যানজটের মধ্যে আটকে পড়া অনেক চালককে বিকল্প রাস্তায় সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার সকালে সড়কটি ধীরে ধীরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও এলাকাজুড়ে দীর্ঘ সময় যানজট ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ