সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৪০ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

নিউইয়র্কে মদ্যপ চালকের গাড়িচাপায় নিহত ২, আহত ৩

নিউইয়র্ক সিটির আপার ম্যানহাটনে এক ভয়াবহ দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় থাকা এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পার্ক করা গাড়ি ও পথচারীদের ওপর উঠে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি কালো রঙের একটি মার্সিডিজ-বেঞ্জ […]

নিউইয়র্কে মদ্যপ চালকের গাড়িচাপায় নিহত ২, আহত ৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির আপার ম্যানহাটনে এক ভয়াবহ দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় থাকা এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পার্ক করা গাড়ি ও পথচারীদের ওপর উঠে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি কালো রঙের একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি চালিয়ে মর্নিংসাইড হাইটসের আমস্টারডাম অ্যাভিনিউ ও ওয়েস্ট ১০৯তম স্ট্রিটের কাছে উত্তরমুখী যাচ্ছিলেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি দ্রুতগতিতে ইন্টারসেকশন অতিক্রম করে ছিটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শুরু হয় যখন গাড়িটি ওয়েস্ট ১০৮তম স্ট্রিটে একটি গাড়িকে সাইডসুইপ করে। এরপর মার্সিডিজটি একটি ধূসর ভক্সওয়াগেন ও একটি বাদামি মিনিভ্যানে ধাক্কা দেয়।

পরে গাড়িটি রাস্তার পাশে একটি সেলুনের সামনে বসে থাকা কয়েকজন পথচারীর ওপর উঠে যায়।

পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তির বয়স ৩৫ ও ৪৬ বছর। গুরুতর আহত ৩৬, ৪৪ ও ৫১ বছর বয়সী আরও তিনজনকে সেন্ট লুকস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা ৬৩ বছর বয়সী কেনি ওয়ং জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনিও ওই বারবারশপের সামনে বন্ধুদের সঙ্গে বসতে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে লটারির টিকিট কাটতে অন্যদিকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন,“আমি ঠিক ওদের কাছে গিয়ে বসতে যাচ্ছিলাম। তারপর ভাবলাম আগে লটারি খেলি। সেটাই আমার জীবন বাঁচিয়েছে। না হলে আমিও মারা যেতাম।”

কেনি ওয়ং আরও জানান, দুর্ঘটনার পর তিনি চালককে গাড়ি থেকে বের করে আনেন।

তার ভাষায়,“আমি দৌড়ে গিয়ে দেখি একজন গাড়ির নিচে পড়ে আছে। আরেকজন পাশে পড়ে ছিল, একজন নারী তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন। পরে আমি চালককে গাড়ি থেকে টেনে বের করি।”

ওয়ংয়ের দাবি, চালক তাকে বলেছিলেন যে তিনি স্ট্রোক করেছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন।

তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ